ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সৌদিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল,একদিনে ২৮৪০,

সৌদিতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

আল মামুন শিপন, জেদ্দা প্রতিনিধি:মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় তিন হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েে গেছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নতুন করে আরও শনাক্ত ২ হাজার ৮৪০ জন কোভিড-১৯ রোগীসহ সৌদি আরবে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫১ হাজার ৯৮০।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় তিন হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েে গেছে।

সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগী র সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু আজ শনিবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে শনিবার করোনা নিয়ে প্রাত্যাহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়। সরকারি টিভি দেওয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।

চীনে প্রাদুর্ভাব শুরুর কিছুদিন পর ইউরোপ হয়ে ওঠে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। তারও কিছুদিন পর এশিয়ায় প্রাথমিকভাবে এর বিস্তার শুরু হয়। তখনও সৌদিতে আক্রান্ত ছিল না। গত ২ মার্চ প্রথমবার দেশটিতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে তা ৫০ হাজার ছাড়াল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সৌদিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল,একদিনে ২৮৪০,

আপডেট সময় ০৯:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০