ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

সাগরে মাছ ধরছে জেলেরা

স্টাফ রিপোর্টারঃ  সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন ট্রলারের মাধ্যমে সব ধরনের মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সাল থেকে সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকে।

এই ৬৫ দিন সব ধরনের ট্রলারের মাধ্যমে মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ নিষিদ্ধ করা হয়। নিয়ম ভাঙলে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩ এবং সংশ্লিষ্ট বিধিমালানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হয় বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এই ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য রবিবার (১৭ মে) একটি অনলাইন সভা জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এতে সভাপতিত্ব করবেন।

সভার নোটিশ থেকে জানা গেছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সকল প্রকার মৎস্য নৌযানের মাছ ধরা বন্ধ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলারের অবৈধ মৎস্য আহরণ রোধে গৃহীত কার্যক্রম জোরদারেও সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০