ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: তালিকায় ইউপি সদস্যের নম্বর

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় বাগেরহাটের শরণখোলায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন এক ইউপি সদস্য।

শুধু তাই নয় শরণখোলা উপজেলার ওই তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নামও রয়েছে।

৪০ জন সুবিধাভোগীর নামের তালিকায় নিজের মোবাইল নম্বর জুড়ে দেওয়া ইউপি সদস্য হচ্ছেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান।

এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে এ অনিয়ম ধরা পরে।

দেখা যায়, খোন্তাকাটা ইউনিয়নের একটি ওয়ার্ডের তালিকায় এক ব্যক্তির নামের পাশের নম্বরটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসানের।

সুফলভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও ওই ইউপি সদস্য অসৎ উদ্দেশে নিজের মোবাইল নম্বর লিখে দিয়েছেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি সংশোধন করে উপকারভোগীর নম্বর বসিয়েছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়।

পরবর্তীতে আমরা মোবাইল নম্বর সংশোধন করে চূড়ান্ত তালিকা করেছি। ১৭ মে চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: তালিকায় ইউপি সদস্যের নম্বর

আপডেট সময় ০২:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০