ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা

পেঁয়াজের বাজার

অর্থনীতি ডেস্কঃ   দফায় দফায় কমছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। আর মাসের ব্যবধানে কমেছে ১৫ টাকা পর্যন্ত। 

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০- ৪৫ টাকা, এক সপ্তাহ আগে ছিল ৪৫-৫০ টাকা।

আর এক মাস আগে ছিল ৫০-৫৫ টাকা। অপরদিকে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৪৫ টাকা এবং এক মাস আগে ছিল ৫০-৫৫ টাকা।

পেঁয়াজের এ দাম কমার তথ্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও উঠে এসেছে। টিসিবির হিসাবে, দেশি পেঁয়াজের দাম সপ্তাহে ও মাসের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ।

আর আমদানি করা পেঁয়াজের দাম মাসের ব্যবধানে কমেছে ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ।

মালিবাগ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, রোজার এক সপ্তাহ পর থেকেই পেঁয়াজের দাম কমছে। রোজার শুরুতে পেঁয়াজের কেজি ৫৫ টাকা হয়েছিল।

এরপর তা কয়েক দফা কমে এখন ৪০ টাকা হয়েছে। আমাদের হিসাবে রোজার মধ্যেই পেঁয়াজের কেজি ১৫ টাকা কমেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা

আপডেট সময় ০১:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০