ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

ইত্তেফাক ও প্রথম আলোর ৭ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রথম আলো

স্টাফ রিপোর্টারঃ   বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর ১ জন ও দৈনিক ইত্তেফাকের ৬ জন সংবাদকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংবাদপত্র দুটিতে নতুন করে ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১১ মে) ওই সংবাদকর্মীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। প্রথম আলো ও ইত্তেফাকের সিনিয়র দুই সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম আলোর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক ইতোমধ্যে সেরে উঠেছেন।

নতুন ৬ জনসহ দৈনিক ইত্তেফাকে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। তারা সবাই ঢাকার হেড অফিসে বসতেন। পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বলেন, ‘করোনা সংক্রমণের পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না।

প্রতিদিন একজন করে রির্পোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।’

প্রথম আলো ও ইত্তেফাকের নতুন আক্রান্ত দিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন।

আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

ইত্তেফাক ও প্রথম আলোর ৭ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০