ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনায় মৃত্যুর সব দায় সরকারের

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

রাজনীতি ডেস্কঃ   করোনায় সরকারের ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে, চিকিৎসক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সব দায় সরকারের বলে মন্তব্যকরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১১ মে) গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখার ত্রাণবিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যখন চীনে করোনায় মহামারি শুরু হলো, তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যদি প্রথম থেকে তারা পদক্ষেপ নিতো তাহলে আজ লাশের সারি দীর্ঘ হতো না, এতো মানুষ মারা যেত না।

‘অতিরিক্ত সচিবের মতো সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি চিকিৎসার অভাবে মারা গেছেন। তার জন্য সরকার হাসপাতালে একটি সিটের ব্যবস্থা করতে পারেনি। একটি ভেন্টিলেটর জোগাড় করতে পারেনি। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা।’

আরও পড়ুন :

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, যে সময় বাংলাদেশে করোনা সামাল দেওয়ার যথেষ্ট সময় ছিল, তখন আপনারা করেননি। চীনে যখন গণসংক্রমণ শুরু হলো তখন আপনারা লকডাউন, শার্টডাউন ইত্যাদি পদক্ষেপ নিলে আজ বাংলাদেশে গণসংক্রমণ শুরু হতো না।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনায় মৃত্যুর সব দায় সরকারের

আপডেট সময় ০৩:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০