ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় দরিদ্রদের মাঝে ১৬বিজিবির খাদ্য সহায়তা প্রদান

নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে পাওয়া ত্রাণ সামগ্রী নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর ব্যবস্থাপনায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকা ছাড়াও নওগাঁ সদরে হতদরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যাদের পাশে দাঁড়ানোর জন্য নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সিদ্ধান্ত গ্রহণ করে । এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত গত ১ মে তারিখে গ্রহণকৃত ১০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী ৪র্থ পর্যায়ে রবিবার নওগাঁ  ব্যাটালিয়নের সীমান্ত পাবলিক স্কুল মাঠে ২১৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী  সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, এবং  নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।

অপর দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুন্দরাইল ৬০ টি, করমুডাংগা ৬০ টি, হাপানিয়া ৫০টি, নীতপুর ৮০টি, বিভিষণ ৬০টি, রামদাসপুর ৩০টি এবং বাংগাবাড়ী  বিওপি কর্তৃক ৬০ টি মোট ৪০০ টি সহ সর্বমোট ৬১৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে ।

২য় পর্যায়ে গ্রহণকৃত ১০০০ প্যাকেটের মধ্যে এ পর্যন্ত ৮৫০টি  প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এ সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে অধিক সতর্কতার সাথে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

প্রতি প্যাকেটে রয়েছে  চাল- ৬ কেজি, ডাল-১ কেজি, তেল-৫০০ গ্রাম, লবণ-৫০০ গ্রাম, আটা-২ কেজি, সুজি-২৫০ গ্রাম, বিস্কুট-০১ প্যাকেট ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় দরিদ্রদের মাঝে ১৬বিজিবির খাদ্য সহায়তা প্রদান

আপডেট সময় ০১:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০