ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আসামি বাদশা ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

বরিশাল প্রতিনিধিঃ  বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার(৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৮ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে- বাদশা ভোলায় সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে অস্ত্র-গুলি ও মাদকসহ এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত বাদশার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪(চার) রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। তার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।

আসামি বাদশা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে।

এ ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক আসামি বাদশা শিকদার এর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বরিশালে অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

বরিশাল প্রতিনিধিঃ  বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার(৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৮ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে- বাদশা ভোলায় সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে অস্ত্র-গুলি ও মাদকসহ এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত বাদশার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪(চার) রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। তার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।

আসামি বাদশা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে।

এ ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক আসামি বাদশা শিকদার এর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471