ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রথমবার করোনার উৎস নিয়ে মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি : সংগৃহীত

  আন্তর্জাতিক ডেস্ক:  করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকেই বিশ্বজুড়ে খবরের শিরোনামে চীনের উহান মার্কেট। সেখানকার একটি প্রাণীবাজার থেকেই করোনা সংক্রমণ শুরু হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা।

এতদিন পর এ বিষয়ে প্রথমবার মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার তারা জানিয়েছে, করোনা সংক্রমণে উহান মার্কেটের ভূমিকা রয়েছে। তবে সেটি কী তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা ও জুওনোটিক ভাইরাস বিশেষজ্ঞ ড. পিটার বেন এমবারেক বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহান মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল, এটি ভাইরাসের উৎস ছিল বা বিস্তার ছড়াতে সাহায্য করেছে অথবা আশ্চর্যজনকভাবে সেখানে শুধুমাত্র কিছু সংক্রমণ ধরা পড়েছে, তা এখনও আমরা পরিষ্কার জানি না।’

তিনি বলেন, ‘এটা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না যে, জীবজন্তুদের থেকেই ওই বাজারের ক্রেতা বা বিক্রেতাদের শরীরে ভাইরাস ছড়িয়েছে।’

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ল্যাবরেটরিতে নভেল করোনাভাইরাস তৈরি করেছে এবং তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে উহান মার্কেটে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এতদিন কিছু বলেনি ডব্লিউএইচও। বরং তাদের চীন-ঘেঁষা অবস্থানের কারণে ক্ষুব্ধ হয়ে অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সংস্থাটির ওপর ক্রমাগত চাপ বাড়ছিল। এর মধ্যেই জেনেভায় এক ব্রিফিংয়ে করোনার উৎস নিয়ে প্রথমবার মুখ খুললেন বেন এমবারেক।

তিনি জানান, ২০১২ সালে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের উৎস হিসেবে উটকে শনাক্ত করতে গবেষকদের এক বছর লেগে গিয়েছিল। সে হিসাবে নভেল করোনাভাইরাসের উৎস শনাক্তে এখনও খুব বেশি দেরি হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রথমবার করোনার উৎস নিয়ে মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৯:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০