ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টারঃ   বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ।

বুধবার (৬ মে) রাজশাহী মহানগরীর কাজিরহাট এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেখানে করোনাভাইরাস এমন একটি ছোঁয়াছে রোগ, একজনের কাছ থেকে অন্য জনের শরীরে গেলেই জীবননাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিংমল খুলে দিয়েছে।

‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

রিজভী বলেন, আমরা সরকারি কোনো রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না: রিজভী

আপডেট সময় ১২:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০