ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরানে দুই পক্ষের সংঘর্ষে আইআরজিসি’র ৩ সেনা নিহত

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের কুর্দিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র তিন সদস্য শহীদ হয়েছেন। এ সময় বেশ কয়েক জন সন্ত্রাসীও প্রাণ হারায়।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার (৫ মে) কুর্দিস্তানের দিবানদাররে এলাকায় বিপ্লব-বিরোধী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে কর্নেল শাকিবা সালিমিসহ তিন জন শহীদ হয়েছেন। শহীদ অপর দুই জনের নাম জাফার নেযামপুর ও মোহাম্মাদ শোকরি।

কর্নেল সালামি সম্প্রতি কুর্দিস্তান প্রদেশে করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে নিহত সন্ত্রাসীর সংখ্যা উল্লেখ করা হয় নি।

ইরানের কুর্দিস্তান প্রদেশটি ইরাক সীমান্তে অবস্থিত। সীমান্তের ওপারেই আধা-স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তান প্রদেশ অবস্থিত। ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা মাঝে-মধ্যেই ইরাক থেকে ইরানে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়।

এর আগে ইরাকের কুর্দিস্তানে ইরান-বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে আইআরজিসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরানে দুই পক্ষের সংঘর্ষে আইআরজিসি’র ৩ সেনা নিহত

আপডেট সময় ১২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০