ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি!

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতে যতদিন তৃতীয় দফার লকডাউন চলবে, অর্থাৎ‌ ১৭ মে পর্যন্ত মুম্বাইতে জারি থাকবে ১৪৪ ধারা।

সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেডিক্যাল কারণ ছাড়া কোনও অনাবশ্যকীয় জিনিস কিনতে এক বা একাধিক মানুষের বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই সময়ে শুধু মেডিক্যাল প্রয়োজনে ব্যবহৃত গাড়ি রাস্তায় বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। ১ মে তৃতীয় দফার লকডাউনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই লকডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয় মদের দোকান।
সোমবার মদের দোকান খোলার পরই মুম্বাইয়ে জটলার সৃষ্টি হয়। লকডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন।

দোকানের বাইরে লম্বা লাইনের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানা হয়নি। ভারতের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র প্রদেশ এবং এর রাজধানী শহর মুম্বাই। এই ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়।

মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯,১২৩। সোমবার আরও ১৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ১৮ জন। এর ফলে মুম্বাইতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬১।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি!

আপডেট সময় ০৩:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০