ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (০৫ মে) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা ও সোমবার (০৪ মে) গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান। এতে আহত হন ভ্যানের একজন যাত্রী। খবর পেয়ে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার গভীর রাতে একই মহাসড়কের রৌহাটি উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসচাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চান্দাইকোনা এলাকায় একটি দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ মারা গেছে কিনা জানা নেই। এছাড়া রাতে রৌহাটি এলাকার দুর্ঘটনার খবর জানা নেই উল্লেখ করে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০১:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০