ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সন্তান কোলে উচ্ছ্বসিত কোয়েল

বিনোদন ডেস্কঃ   মা হলেন কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তাঁর সন্তান।

কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর প্রকাশ্যে‌ আসে কয়েক মাস আগে।  ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবর জানান কোয়েল।

তারপরই দেশজুড়ে করোনা ভাইরাস আর লকডাউনের পরিবেশে স্তব্ধ চারিদিক। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরা।

চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত ও মা দু’জনেই সুস্থ আছেন।২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানে এবং কোয়েল।

বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এ বার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপোলি পর্দার নায়িকা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০