ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হোস্টেল ভাড়া মওকুফের ঘোষণা দিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ

রাজশাহী কলেজ

শিক্ষা ডেস্কঃ   প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী কলেজ হোস্টেলে থাকা শিক্ষার্থীদের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং হোস্টেলে শিক্ষার্থীরা না ফেরা পর্যন্ত কাউকে ভাড়া দেওয়া লাগবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।রবিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ হবিবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা এখন নিজ বাড়িতে অবস্থান করছে। তারা হোস্টেলে থাকছে না। ফলে আমাদের বিদ্যুৎ খরচও হচ্ছে না। তাই সার্বিক দিক বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো সময়ের ভাড়া মওকুফ করা হবে। ভবিষ্যতেও এই ভাড়া আর কাউকে দিতে হবে না।’ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রীনিবাসে কর্মচারীদের বিল পরিশোধ করতে হবে বলে জানান তিনি।

এ দিকে, করোনা পরিস্থিতিতে রাজশাহীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন মেসভাড়া মওকুফের দাবি তুলেছেন, ঠিক তখন রাজশাহী কলেজ হোস্টেলে অধ্যক্ষের ভাড়া মওকুফের ঘোষণায় খুশি শিক্ষার্থীরা।

জানতে চাইলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা বাড়িতে আছি। পরিবারের উপার্জনক্ষমরাও বসে আছে।

কোনো আয়-রোজগার নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেও সহসাই আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না। ফলে ওই সময়ে একবারে কয়েক মাসের ভাড়া দিতেও হিমশিম খেতে হতো। কিন্তু অধ্যক্ষ স্যার ভাড়া মওকুফের ঘোষণা দেওয়ায় আমরা খুশি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হোস্টেল ভাড়া মওকুফের ঘোষণা দিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ

আপডেট সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০