ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিটিভির মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এমএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (০৩ মে) রাতে হারুন নিজেই গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলেন, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলাম। শুক্রবার আইইডিসিআর থেকে লোক এসে আমার ও আমার স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। শনিবার রাতে তারা জানান, আমাদের দুজনের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, রবিবার আইইডিসিআর থেকে লোক এসে তার মেয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। সোমবার তার রিপোর্ট আসবে।

এদিকে বিটিভির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, মহাপরিচালক হারুন অর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন এমন সংবাদের পর পর তার সংস্পর্শে আসা বিটিভির কয়েকজন কর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে।

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বিটিভির বেশিরভাগ কর্মী বাসা থেকে কাজ করছেন বলে জানান ওই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিটিভির মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০