ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় কর্নেলসহ নিহত ৫

সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজরসহ অন্তত পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। শনিবার এই গোলাগুলি শুরু হয়ে চলে রাতভর।

এনডিটিভি বলছে, কুপওয়ারায় সন্ত্রাসীদের গোলাগুলির কবলে পড়া নিরাপত্তা বাহিনীর ওই দলে একজন পুলিশ কর্মকর্তা এবং দুই সেনা সদস্যও রয়েছেন।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।

ভারতের পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজিসহ নিরাপত্তাবাহিনীন পাঁচ সাহসী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কুপওয়ারার চাঙ্গিমুল্লা এলাকায় সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছেন; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সেনা এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত দল টার্গেট এলাকায় প্রবেশ করে বেসামরিক নাগরিকদের উদ্ধার করে।

নাগরিকদের উদ্ধারের এই সময় সন্ত্রাসীদের ভারী গোলাবর্ষণের কবলে পড়ে পাঁচ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটে। সন্ত্রাসী হামলায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় কর্নেলসহ নিহত ৫

আপডেট সময় ০৩:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০