ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজীপুরে অপহরণের পাঁচদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

প্রিতকী ছবি

গাজীপুর  প্রতিনিধি:  গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা আমতলা এলাকায় অপহরণের পাঁচদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ও পুলিশ ওই শিশুদের বাড়ির তিন তলায় একটি ঝুট গুদাম থেকে মরদেহ উদ্ধার করে।নিহত হলো- হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৫)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকেলে আলিফকে অপহরণ করে জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। এক পর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়।

পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদকে যেতে বলে অপহরণকারীরা। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ। সেখান থেকে সাগরকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে সাগরের দেয়া তথ্য মতে, ফরহাদের

একটি বাড়ির তৃতীয় তলা ঝুট গুদাম থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।আটক সাগর জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত কয়েকদিন আগে ফরহাদ তার ভাড়াটিয়া জুয়েলকে কারণবশত থাপ্পড় মারে।

এর প্রতিশোধ নিতে জুয়েল আলিফকে অপহরণ করে তাদের বাড়ির তৃতীয় তলায় ঝুট গুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।আব্দুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মুল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজীপুরে অপহরণের পাঁচদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০