ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হুমায়ূন আহমেদের বাড়িতে আগুন

হুমায়ূন আহমেদ

স্টাফ রিপোর্টারঃ   কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসভবন দখিন হাওয়ার তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ির লোকজন।

রোববার (৩ মে) সকালে ধানমন্ডি ৩/এ-এর ৪৮ নম্বর ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টা ৩৩ মিনিটে ফোনে আগুন লাগার সংবাদ পাই। তখনই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

তবে বাড়ির লোকজন মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গিয়ে কোনো আগুন দেখতে পাইনি।’ আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

প্রয়াত এই লেখকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন জানান, রোববার সকাল সাড়ে ৮টার পর ছয় তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগলে তারা ছাদে উঠে যান।

তিনি বলেন, ‘‌বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আমরা নিচে নামতে পারছিলাম না। ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।’

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি লিমা খানম।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‌‘দখিন হাওয়া ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল এবং দ্রুতই তা নিভে গেছে। ওই ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন।’

কথাশিল্পী হুমায়ূনের জীবনের শেষ কয়েকটি বছর ধানমণ্ডির এই দখিন হাওয়াতেই কেটেছে। ২০১২ সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিষাদ ও নিনিতের মা শাওন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হুমায়ূন আহমেদের বাড়িতে আগুন

আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০