ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

করোনায় বেড়েছে কদর, ভাল দর পাওয়ায় নওগাঁয় লেবু চাষীরা এবার বেশ খুশি

ছোট ছোট লেবু চাষীরা এবার ভাল লাভবান

স্টাফ রিপোর্টার নওগাঁ: করোনায় ভিটমিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ  দিয়েছে চিকিৎসকরা । আর এ কারণে বেড়েছে লেবুর চাহিদা ।  এতে নওগাঁর   লেবু চাষিরা তাদের উৎপাদিত লেবুর ভালো পাচ্ছে ।    অনেকেই লেবু চড়া দামে বিক্রি করতে পেরে বেশ খুশি ।

জেলার বদলগাছি উপজেলার কাষ্টডোব গ্রামের মো. মোবারক আলী তার ৫ কাঠা জমির লেবু বাগান থেকে গত ৬ মাসে লক্ষাধিক টাকার লেবু বিক্রি করেছেন। এই মেয়াদে আরও ২ লাখ টাকার লেবু বিক্রির প্রত্যাশা করছেন।

তিনি সাড়ে ৩ বছর পূর্বে নিজস্ব ৫ কাঠা জমিতে লেবুর বাগান গড়ে তোলেন। এই বাগানে মাত্র ৩৫টি সরবতী লেবুর গাছ লাগান তিনি। বর্তমানে এই বাগানের গাছগুলো পরিপূর্ণ হয়ে উঠেছে। লেবুও ধরছে ভালো।

তিনি এই বাগান থেকে বিগত ৬ মাসে কমপক্ষে ১লাখ টাকার লেবু বিক্রি করেছেন। চলমান করোনা পরিস্থিতিতে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় এক মাসে ওই বাগান থেকে তিন পর্যায়ে ৬ হাজার লেবু উত্তোলন করে বিক্রি করেছেন। পাইকারদের নিকট প্রতিটি লেবু ৫ টাকা হারে এক মাসের লেবু বিক্রি করেছেন ৩০ হাজার টাকা।

পাইকাররা সরাসরি বাগানে এসে লেবু কিনে নিয়ে যান। তাই বাজারে নিয়ে গিয়ে বিক্রির ঝামেলা পোহাতে হয় না।
লেবু চাষি মোবারক আলী জানিয়েছেন, তার বাগানে এখনও প্রায় ৫০ হাজার লেবু রয়েছে। এই অবশিষ্ট লেবু বিক্রি করে কমপক্ষে আরও ২ লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাগানের অবশিষ্ট লেবুগুলো বিক্রি হবে বলে তিনি মনে করেন।
মোবারক আলীর মতো ওই গ্রামের অবু সাঈদ, সুবল চন্দ্র, নৃপেন চন্দ্রসহ আরও অনেক লেবু চাষি এবার লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। প্রত্যেকেরই বাগানের জমির পরিমাণ ৫ কাঠা।
নওগাঁ’র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ও পবিত্র রমজান উপলক্ষে দেশে এখন ভোক্তা পর্যায়ে লেবুর চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার কারণে লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

করোনায় বেড়েছে কদর, ভাল দর পাওয়ায় নওগাঁয় লেবু চাষীরা এবার বেশ খুশি

আপডেট সময় ০৩:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ: করোনায় ভিটমিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ  দিয়েছে চিকিৎসকরা । আর এ কারণে বেড়েছে লেবুর চাহিদা ।  এতে নওগাঁর   লেবু চাষিরা তাদের উৎপাদিত লেবুর ভালো পাচ্ছে ।    অনেকেই লেবু চড়া দামে বিক্রি করতে পেরে বেশ খুশি ।

জেলার বদলগাছি উপজেলার কাষ্টডোব গ্রামের মো. মোবারক আলী তার ৫ কাঠা জমির লেবু বাগান থেকে গত ৬ মাসে লক্ষাধিক টাকার লেবু বিক্রি করেছেন। এই মেয়াদে আরও ২ লাখ টাকার লেবু বিক্রির প্রত্যাশা করছেন।

তিনি সাড়ে ৩ বছর পূর্বে নিজস্ব ৫ কাঠা জমিতে লেবুর বাগান গড়ে তোলেন। এই বাগানে মাত্র ৩৫টি সরবতী লেবুর গাছ লাগান তিনি। বর্তমানে এই বাগানের গাছগুলো পরিপূর্ণ হয়ে উঠেছে। লেবুও ধরছে ভালো।

তিনি এই বাগান থেকে বিগত ৬ মাসে কমপক্ষে ১লাখ টাকার লেবু বিক্রি করেছেন। চলমান করোনা পরিস্থিতিতে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় এক মাসে ওই বাগান থেকে তিন পর্যায়ে ৬ হাজার লেবু উত্তোলন করে বিক্রি করেছেন। পাইকারদের নিকট প্রতিটি লেবু ৫ টাকা হারে এক মাসের লেবু বিক্রি করেছেন ৩০ হাজার টাকা।

পাইকাররা সরাসরি বাগানে এসে লেবু কিনে নিয়ে যান। তাই বাজারে নিয়ে গিয়ে বিক্রির ঝামেলা পোহাতে হয় না।
লেবু চাষি মোবারক আলী জানিয়েছেন, তার বাগানে এখনও প্রায় ৫০ হাজার লেবু রয়েছে। এই অবশিষ্ট লেবু বিক্রি করে কমপক্ষে আরও ২ লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাগানের অবশিষ্ট লেবুগুলো বিক্রি হবে বলে তিনি মনে করেন।
মোবারক আলীর মতো ওই গ্রামের অবু সাঈদ, সুবল চন্দ্র, নৃপেন চন্দ্রসহ আরও অনেক লেবু চাষি এবার লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। প্রত্যেকেরই বাগানের জমির পরিমাণ ৫ কাঠা।
নওগাঁ’র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ও পবিত্র রমজান উপলক্ষে দেশে এখন ভোক্তা পর্যায়ে লেবুর চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার কারণে লেবু চাষিরা ভালো দাম পাচ্ছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481