ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি নিজে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তার করোনায় পজেটিভহওয়ার খবর জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

রাশিয়া টুয়েন্টিফোরে আজ সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‌‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে।

তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।’

করোনায় আক্রান্ত হওয়ার কারণে মিখাইল মিশুস্তিন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তাই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন।

এরপর বেলোউশভকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।

তবে এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন।

গত জানুয়ারিতে পুতিনের নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদসহ তার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করলে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী করেন পুতিন।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ছিলেন দেশটির কেন্দ্রীয় কর বিভাগের প্রধান। খুব পরিচিত না হলেও বেশ দক্ষ হিসেবে তার নামডাক রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০