ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভালুকায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

ভালুকা প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলায় হৃদয় চন্দ্র বর্মণ (২০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত হৃদয় চন্দ্র বর্মণ ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পালগাঁও গ্রামের কৃষ্ণচন্দ্র বর্মণের ছেলে।

সে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিল।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাচিনা ইউনিয়নের কাদিগড় জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয় চন্দ্র বর্মণের মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন হৃদয় চন্দ্র বর্মণের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভালুকায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০