ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

লকডাউন আরও কঠোর করার প্রয়োজন ছিল: অলি

প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ

স্টাফ রিপোর্টারঃ  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এ মুহূর্তে লকডাউন আরও কঠোর করার প্রয়োজন ছিল।

গত ২-৩ দিন যেভাবে লকডাউন অমান্য করা হয়েছে তাতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এলডিপির সাংগঠনিক সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন কর্নেল অলি আহমদ।

অলি বলেন, দেশে অদ্ভূত সরকার, যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে।

এলডিপি সভাপতি বলেন, ক্ষমতার লোভ এবং অহংকার পৃথিবীকে গ্রাস করেছে। ক্ষমতায় বসলে সবকিছু জায়েজ মনে হয়। অন্যকে মানুষ মনে হয় না।

মানুষকে মর্যাদা দিতে চায় না। করোনার মতো মহামারির পরেও থেমে নেই ক্ষমতাসীনদের চাল চুরি, রিলিফের মাল চুরি, টাকা চুরির ঘটনা। প্রতিদিন পত্রিকার কাগজে শিরোনাম হচ্ছে এই চুরির খবর। অথচ কোথাও কোনো বিচার নেই।

তিনি বলেন, সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনের বক্তব্যের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

লকডাউন আরও কঠোর করার প্রয়োজন ছিল: অলি

আপডেট সময় ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০