ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরফানের পথ ধরে এবার চলে গেলেন ঋষি কাপুর

বলিউড তারকা ঋষি কাপুর (ছবি : সংগৃহীত)

বিনোদন ডেস্কঃ  ইরফান খানের মৃত্যুর শোক এখনো কাটেনি। এবার এলো বলিউডের আরেক তারকা ঋষি কাপুরের মৃত্যুর খবর। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের একটি  হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর গতকালই ওই হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই ভর্তি করা হয়েছিল তাঁকে।

২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বর মাস। খবর আসে, সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন ঋষি কাপুর।

কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার। নিউ ইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হলেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র জানায়, ওই সময় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের এই শক্তিমান অভিনেতা। পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে চলে যাওয়ায় সেই কাজে বিরতি পড়ে। সেবার শেষ রক্ষা হলেও এবার আর হয়নি। ইরফান খানের মৃত্যুর ঠিক পরের দিনই এলো আরেক নক্ষত্র পতনের খবর।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরফানের পথ ধরে এবার চলে গেলেন ঋষি কাপুর

আপডেট সময় ০২:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০