ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধিঃ  বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টায় ইউপির আমানতগঞ্জ বাজার সংলগ্ন বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সফিপুর ইউনিয়ন পরিষদ অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা।

নিহত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেন ব্যাপারীর পুত্র। মুলাদী থানা পুলিশ যুবককে হত্যার বিষয় নিশ্চিত করেছে।

উত্তর বালিয়াতলির গ্রাম পুলিশ সাইদুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিণে বিলের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করছে।

সফিপুরের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য এমদাদ হোসেন ফকির বলেন, সকালে স্থানীয়রা বাজারে যাওয়াকালে ইমরানের লাশ দেখতে পান। ওই যুবকের গলায় পোঁচ রয়েছে। দাড়িতেও কোপ দেখা গেছে।

রাত ১১টায় বাসায় বসে ভাত খাওয়ার পর স্বজনরা সকালে তার মৃত্যুর খবর পান।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে যুবককে খুন করে বিলে ফেলে রাখার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০