ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বলিউড অভিনেতা ইরফান আইসিইউতে

বলিউড অভিনেতা ইরফান খান

বিনোদন ডেস্কঃ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইরফান খান। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়েছে। এরপরই মানসিক ভাবে ভেঙে পড়েন অভিনেতা।

অনেক দিনে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফিরেন। এখানেও নিয়মিত চিকৎসার মধ্যেই ছিলেন তিনি। এদিকে গত শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান তার মা সইদা বেগম।

লকডাউনের কারণে মাকে কাছে থেকে শেষবারের মতো দেখতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের সাহায্যে মাকে দেখেন। ধারণা করা হচ্ছে মাকে হারানো শোক সামলাতে না পেরেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন ৫৩ বছর বয়সী ইরফান খান। অসুস্থ নায়কের পাশে বর্তমাতে তার স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলে আছেন বলে জানা গেছে।

২০১৮ সালের শুরুতে নিজের ক্যান্সারের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে ছিলেন ইরফান খান। দেড় বছরেরও বেশি সময় পরে দেশে ফেরেন তিনি। মুম্বাই বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায়।

কিছুটা সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ নামে একটি সিনেমার শুটিং করেন। সম্প্রতি মুক্তিও পায় সিনেমাটি। ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে দেখা যাচ্ছে এটি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বলিউড অভিনেতা ইরফান আইসিইউতে

আপডেট সময় ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০