ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কিছুটা সুস্থ রিজভী, কমেছে বমি ও পেটব্যথা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ

স্টাফ রিপোর্টারঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ কিছুটা সুস্থ বোধ করছেন। তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে এবং বমি ভাবটাও কমেছে।

রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম  এ তথ্য জানান। তিনি বলেন, এখনও স্যালাইনের ওপর আছেন তিনি। তবে তার পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা কমেছে। বমির ভাবটাও তেমন নেই।

তিনি আরও বলেন, এখনও স্বাভাবিক খাবারে ফিরতে পারেননি বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব। এ ধরনের সমস্যায় স্বাভাবিক খাবারে ফিরতে কিছুটা সময় লাগে। আপাতত স্যালাইনটা খাবার হিসেবে ধরা যায়।

গত রোববার (২৬ এপ্রিল) প্রচণ্ড পেটেব্যথা ও বমির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিজভী। বর্তমানে তিনি তার আদাবরের বাসায় চিকিৎসক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

রফিকুল ইসলাম আরও জানান, ১৯৮৪ সালে এরাশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী গুলি খেয়েছিলেন। সেই কারণে উনি মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কিছুটা সুস্থ রিজভী, কমেছে বমি ও পেটব্যথা

আপডেট সময় ০৫:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০