ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষকের ছোট ভাই

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ    মাদারীপুরের শিবচরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শিক্ষকের ছোট ভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব সন্নাসীরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মেয়েটি পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান।

এ সময় তার ছোট ভাই সাব্বির হোসেন শেখ (১৭) একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে প্রথমে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধ্যার পর ওই মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

তবে ঘটনার পর পরই স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তাকে জরুরীভাবে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখা গেছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে সরকারি হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে ধরতে জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষকের ছোট ভাই

আপডেট সময় ১১:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481