ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য আটক

বরিশাল প্রতিনিধি:  বরগুনায় অভিযানে চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বরিশাল র‍্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলা সদরের কদমতলা এলাকার আবদুর রহমান (৪৪) ও হরিদ্রাবাড়িয়া এলাকার মো. আলমগীর (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি আভিযানিক দল বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগন জেএমবি’র দাওয়াতি শাখার ওই দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সঙ্গেও তারা যুক্ত বলে জানান।

বিভিন্ন সময় পূর্বে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদেও আটক এ দুই আসামির বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।

আটক আবদুর রহমান ও মো. আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতেও র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য আটক

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০