ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮২।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৪৮ জন।

বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ হাজার ৮৩৫। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬১৮৪ জন।
এদিকে, সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। লকডাউন জারি হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি।

লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। অনেকের মতে, সংক্রমণের হার কমাতে লোকজনকে ৩ মে’র পরেও আরও বেশ কিছুদিন গৃহবন্দি করে রাখা ছাড়া সরকারের কাছে বিকল্প কোনও পথ খোলা নেই।

ইতোমধ্যেই দেশজুড়ে লকডাউন চলছে। এদিকে, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০