ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনায় যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েও রেহাই পেলেন না শাহ আল শফি আনসারী।

চেয়ারম্যান শফি আনসারী

স্টাফ রিপোর্টারঃ  দেশে করোনাভাইরাসের কারণে সংকটে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েও রেহাই পেলেন না ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী। তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শফি আনসারী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। মার্কিন নাগরিকত্ব রয়েছে তার।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে আমেরিকার নাগরিকদের নিয়ে উড়াল দেয় একটি বিশেষ ফ্লাইট।

যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে রহনপুর ইউপি চেয়ারম্যান শফি আনসারীও সেই ফ্লাইটে আমেরিকায় পাড়ি জমান। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ডিসিকে জানান।

ডিসি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নজরে এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এরপর ২৩ এপ্রিল আরো কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে শফি আনসারীকেও সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, করোনা সংকট শুরু হওয়ার পর বিভিন্ন অভিযোগ এ পর্যন্ত স্থানীয় সরকারের ৩৫ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনায় যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েও রেহাই পেলেন না শাহ আল শফি আনসারী।

আপডেট সময় ০৫:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০