ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরান থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন: পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

আন্তর্জাতিক ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার নীতির অংশ হিসেবে ইরান থেকে দূরে থাকার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার (২৫ এপ্রিল) সিবিএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

ট্রাম্প ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছেন তার ব্যাখ্যা তুলে ধরেন মাইক পম্পেও। তিনি বলেন, বিশ্বের সবগুলো দেশকে ইরান ও পরমাণু সমঝোতা থেকে দূরে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।

ইরান গত বুধবার পৃথিবীর কক্ষপথে সামরিক উপগ্রহ ‘নুর’ স্থাপন করার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার নিন্দা জানায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে ওই নিন্দার প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান এ পদক্ষেপের মাধ্যমে কতটা বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাজ করেছে তা ফ্রান্সও উপলব্ধি করেছে।

মাইক পম্পেও দাবি করেন, এখন থেকে আরো বেশি দেশ একথা উপলব্ধি করতে পারবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন তার প্রয়োজন ছিল।

এর আগে ইরান মহাকাশে কৃত্রিম উপগ্রহবাহী রকেট নিক্ষেপ করার পর বুধবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানের সব তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ইরান বুধবার নিজস্ব রকেটের সাহায্যে সামরিক উপগ্রহ ‘নুর’কে মহাকাশে পাঠায় এবং উপগ্রহটি পৃথিবীর ৪২৫ কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরান থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন: পম্পেও

আপডেট সময় ০২:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০