ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আবারও বিয়ে করছেন কারিশমা কাপুর

ছবিঃ অভিনেত্রী কারিশমা কাপুর

বিনোদন ডেস্কঃ  নব্বই দশকের হিন্দি সিনেমায় তিনি ছিলেন হিট নায়িকা। গ্ল্যামার, অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বহু সিনেমায়। তিনি কাপুর বাড়ির মেয়ে কারিশমা।

কখনো শাহরুখ, কখনো আমির কখনো বা অজয় দেবগনের বিপরীতে বাজিমাত করেছেন এ নায়িকা।

হঠাৎ করেই একটা সময় চলচ্চিত্র থেকে দূরে সরে যান। মন দেন স্বামী-সংসারে। সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেন কারিশমা। কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে ২০১০ সালে সংসার ছেড়ে বেড়িয়ে আসেন নায়িকা। কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন।

খোঁচা দিয়েছিলেন কারিশমার পুরনো প্রেম অভিষেক বচ্চনকে নিয়ে। সঞ্জয় নাকি বলেছিলেন, ‘আমার টাকা দেখেই তো বিয়ে করেছে করিশ্মা। ও আমায় ভালবাসে নাকি! ও তো অভিষেককে ভালবাসে।’ এই অপমান মানতে পারেননি নায়িকা। ছেড়ে ছিলেন সংসার। তারপর ডিভোর্স।

এবার শোনা যাচ্ছে একাকী জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি নায়িকা। তবে সন্দীপ তোশিওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। কিন্তু ৪৫ বছরের নায়িকা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উড়ছে।

এদিকে গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়। তারও দুই মেয়ে রয়েছে। শোনা যাচ্ছে ৪৫ বছর বয়সে আবারও সন্দীপের সঙ্গেই বিয়ের পিঁড়িতেই বসবেন কারিশমা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

আবারও বিয়ে করছেন কারিশমা কাপুর

আপডেট সময় ০১:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০