ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চট্টগ্রামে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক খুন হয়েছে।

নিহতরা হলেন- পৌরসভার আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৫) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২৪)।তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝাগড়া হয়। তার সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ঝগড়ার বিষয়টি সমাধান করবে বলে কিশোর গ্যাংয়ের ইমাম হোসেন, তারেক, তৈয়ব, আইয়ুব গ্রুপ জাহিদ ও শাহিন গ্রুপকে রেল লাইনে আসতে বলে।

আসার পর পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যয়ে দুই কিশোর গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুত আহত হয়।

তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহিদ এবং শুক্রবার সকাল ৭টার দিকে শাহিন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, সীতাকুণ্ডে দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারিতে আহত দুজন হাসপাতালে মারা গেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ বলেন, তুচ্ছ কথা কাটাকাটিতে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চট্টগ্রামে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ২

আপডেট সময় ০৫:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০