ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীর মৃত্যু

ফাইল ফটো

পাবনাপ্রতিনিধি : পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালনরত অবস্থায় আব্দুল মমিন (৪২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্মাণ কাজের ভাড় উত্তোলন যন্ত্র ছিঁড়ে আঘাত পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মমিন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, মমিন প্রায় দুই মাস আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরিতে যোগদান করেন।

বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব পালনকালে মালামাল বহন করা ভার উত্তোলন যন্ত্র ছিঁড়ে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার ময়নাতদন্ত শেষে পাবনায় তার নিজ গ্রামের বাড়িতে মরদেহ আনা হবে বলে তার ভাই রেজাউল ইসলাম জানিয়েছেন। তবে জানাজার নামাজের সময় এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

ঈশ্বরদী থানার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীর মৃত্যু

আপডেট সময় ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০