ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁদপুরে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের সুপারী বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক মুক্তার রাঢ়ী ওই গ্রামের হাসেম বাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হাইমচর থানা পুলিশ বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপের দাগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, বুধবার (২২ এপ্রিল) রাতে ঝড়-তুফানের সময় তাকে দুর্বৃত্তরা নির্জন সুপার বাগানের ভেতরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

ওসি মো. জহিরুল ইসলাম আরো জানান, মুক্তার রাঢ়ীদের দুই ভাই। তার বড় ভাই আক্তার রাঢ়ীর বয়স ৫০ বছর। এখনো বিয়ে করেনি। মুক্তার রাঢ়ীর বয়স ৪০ বছর।

তিনিও বিয়ে করেননি। কয়েক বছর আগে তাদের মা মৃত্যুবরণ করেন। বাবা আর ২ ছেলে মিলে পানের বাগান ও সুপারি বাগানে কাজ করে তাদের জীবন চলে।

এলাকাবাসি জানান, হাসেম রাঢ়ী ও তার ২ ছেলের এলাকায় কোনো শত্রু নেই। তারা নিজের কাজ নিজে করে চলে। এমন ছেলেকে কারা নির্মমভাবে হত্যা করলো, তাদের শনাক্ত করে দ্রুত আটক করার দাবি জানাই।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁদপুরে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০