ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নতুন করে ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (ফাইল ফটো)

স্টাফ রিপোর্টারঃ   করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে নতুন করে ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোভিড-১৯ চিকিৎসায় ‘আলাদা হাসপাতাল’ হচ্ছে এমন একটি কথা ছড়িয়েছে। এটি সম্পূর্ণ ভুল তথ্য।

এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহ্বান থাকবে, নিশ্চিত না হয়ে কোনো বিবৃতি দিবেন না।দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নতুন করে ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০