ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নতুন ৪১৪ জনসহ মোট শনাক্ত ৪১৮৬, মৃত্যু আরও ৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্টাফ রিপোর্টারঃ  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে।

মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩ হাজার ৯২১টি।

পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ, বাকি ২ জন নারী। এদের সবাই ঢাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, একমাস আগে আজকের দিনে আক্রান্ত ছিল মাত্র ৬ জন। আজকে একমাস পর একইদিনে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৫.২৬ শতাংশই ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নতুন ৪১৪ জনসহ মোট শনাক্ত ৪১৮৬, মৃত্যু আরও ৭

আপডেট সময় ০৩:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০