ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে মানুষকে বাড়ি যেতে বলায় দুই যুবককে গণপিটুনি

আটককৃত দুই যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে টহলরত সন্দেহভাজন দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিন্দুসার কোল্ড স্টোরের সামনে এই ঘটনা ঘটে৷ পরে দুপুরে আটককৃত ওই দুই ব্যক্তিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার দয়ালবাজার গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) ও একই উপজেলার দশকানি গ্রামের মোহন মিয়ার ছেলে সোহান মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পুলিশ পরিচয়ে লাঠি হাতে ওই দুই ব্যক্তি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বিন্দুসার এলাকায় রাস্তায় চলাচলকারী লোকজনকে করোনার ভয় দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য শাসন করছিলেন।

মাঝে মাঝে লাঠি দিয়ে মারতেও উদ্যত হচ্ছিলেন। পরে এলাকাবাসী তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বলে জানান এবং ওই এলাকার লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ খবর দেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, আটক দুজন কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বেশে এলাকার লোকজনকে লাঠি হাতে ঘরে থাকার জন্য শাসন করছিলেন। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটক করে পুলিশ খবর দিলে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে মানুষকে বাড়ি যেতে বলায় দুই যুবককে গণপিটুনি

আপডেট সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০