ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অবৈধভাবে করোনার কিট মজুদের দায়ে ৩ জনের জেল-জরিমানা

আটকরা র‌্যাব হেফাজতে।

স্টাফ রিপোর্টারঃ   অবৈধভাবে করোনা ভাইরাসের টেস্টিং কিট মজুদ ও ক্রয়-বিক্রির অভিযোগে তিনজনকে এক বছর নয় মাস করে কারাদণ্ড ও জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর রাজারবাগ সংলগ্ন শহীদবাগ এলাকায় এ অভিযান চালনো হয়।

অভিযানে তিনজনকে এক বছর নয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যামাণ আদালত। একই সঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পলাশ কুমার বসু জানান, রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের বিপরীত গলিতে শহীদবাগ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট মজুদের সন্ধান পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩০০টি করোনা টেস্টিং কিট জব্দ করা হয়, যা তাদের কাছে রাখার সুযোগ নেই।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনা ভাইরাসের টেস্টিং কিট মজুদ এবং ক্রয়-বিক্রয়ের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে ওষুধ আইন অনুযায়ী প্রত্যেককে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি তাদের দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর অন্য একটি এলাকায় অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অবৈধভাবে করোনার কিট মজুদের দায়ে ৩ জনের জেল-জরিমানা

আপডেট সময় ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০