ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে ৩ দিন না খেয়ে টানা হাঁটার পর মৃত্যু কিশোরীর!

মৃত্যু (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্কঃ  লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে অন্যরাজ্যে হেঁটে বাড়ি পৌঁছাতে গিয়ে ভারতে  এক শ্রমজীবী কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরীর নাম জামলো মাকদম (১২)। তার বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়।

না খেয়ে টানা তিন দিন হাঁটার পর পথেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেটের দায়ে তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করতে গিয়েছিল জামলো। লকডাউনের কারণে সেখানেই আটকা পড়ে মেয়েটি।

যে কোনো উপায়ে বাড়িতে ফেরার চেষ্টা করতে থাকে জামলো। পরে কোনো উপায় না দেখে আরও ১১ জনকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলার উদ্দেশে হাঁটতে শুরু করে।

দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় খাবার বা পানি কোনোটাই ঠিকমতো মেলেনি তাদের। ১৫ এপ্রিল থেকে সবাই মিলে টানা তিন দিন হাঁটে। জাতীয় সড়ক দিয়ে নয়, শর্টকাটে যাওয়ার জন্য বনজঙ্গলের মধ্য দিয়েই হাঁটতে থাকে তারা।

জামলো যখন তার বাড়ি থেকে আর ১৪ কিলোমিটার দূরে, তখনই হঠাৎ পেটে মারাত্মক ব্যথা অনুভব করে সে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে ৩ দিন না খেয়ে টানা হাঁটার পর মৃত্যু কিশোরীর!

আপডেট সময় ০১:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০