ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে ছাগল চুরির সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে সুরুজ্জামান (৪২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (২০ এপ্রিল) দুপুরে গুনাইগাছ ইউনিয়নের গাবের তল এলাকায়। নিহত রিকশাচালক ওই গ্রামের খরিয়া মাহমুদের পুত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানে পুত্র মিনহাজুল ইসলাম মুসার ১০-১২ দিন পূর্বে একটি ছাগল চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিটিং সালিশ হলেও কোন সমাধান হয়নি। ঘটনার দিন সোমবার দুপুরে প্রতিবেশী রিকশাচালক সুরুজ্জামানকে বাড়ির সামনে পেয়ে জোরপূর্বক মুসা তার বাড়িতে নিয়ে গিয়ে আটক করেন।

সেখানে সুরুজ্জামানকে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নির্যাতন শুরু করলে তিনি বলেন দুইজন যুবক ১০-১২ দিন পূর্বে একটি ছাগল নিয়ে আমার রিক্সায় করে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট নামকস্থানে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে আমাকে বিদায় করে দেন। ছাগলটি চুরি করা ছিল কিনা তা আমি জানি না।

কিন্তু এরপরও মিনহাজুল ইসলাম মুসা ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে সুরুজ্জামানকে উপর্যপুরি মারধর করলে এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা সাহা জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুড়িগ্রামে ছাগল চুরির সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০