ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টারঃ  অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।  অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, সরকার এই মামলা দায়েরের মাধ্যমে পুরো গণমাধ্যমকেই অশুভ বার্তা দিলো মূলত সত্য প্রকাশে সরকার এতটাই শঙ্কিত যে, গণমাধ্যমকে এই মামলার মাধ্যমে আগাম সতর্ক করা হলো। সরকারের গণভিত্তি নেই বলেই সত্য সংবাদ পরিবেশনে যারা নির্ভিক তাদের ওপর হামলা মামলা শুরু হয়েছে।

তবে সত্যকে লুকানোর চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হয় না।  বরং আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই সংকটের মাত্রা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর ১২) দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ফখরুলের

আপডেট সময় ০৫:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০