ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

জেলা প্রশাসকের কার্যালয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) আক্রান্ত দুজন  এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. মজনুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের এসএ শাখার সহকারী কমিশনার (জেলা ই-সেবা কেন্দ্র) ও সাধারণ শাখার সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, লাইব্রেরী শাখা)।

আক্রান্ত এসএ শাখার সহকারী কমিশনার বলেন, পহেলা বৈশাখের আগেই নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তারপর থেকেই আইসোলেশনে আছি এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করছি। এখন অনেকটাই সুস্থ।

সাধারণ শাখার সহকারী কমিশনার বলেন, গত ১৪ এপ্রিল আইইডিসিআর এর প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে ১৬ এপ্রিল আইইডিসিআর থেকে জানানো হয় আমার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকেই আইসোলেশনে আছি। তবে আগের থেকে এখন ভালো আছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০