ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কনে রেখে পালালেন বর

ষ্টাফ রিপোর্টার নওগাঁ:  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রশাসনের বিধি নিষেধ উপেক্ষা করে গণজমায়েত করে নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ধামইরহাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রট শাহীন মিয়া বলেন, ওই এলাকার ফেরদৌস হোসেন তার মেয়ের সঙ্গে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিল।

নির্ধারিত সময়ে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হন বর। পরে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছালে বর কনে রেখেই পালিয়ে যান।

তিনি বলেন, গণজমায়েত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন, ইউপি সদস্য আজাহার হোসেন প্রমুখ।

ট্যাগস

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা

ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কনে রেখে পালালেন বর

আপডেট সময় ১২:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টার নওগাঁ:  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রশাসনের বিধি নিষেধ উপেক্ষা করে গণজমায়েত করে নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ধামইরহাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রট শাহীন মিয়া বলেন, ওই এলাকার ফেরদৌস হোসেন তার মেয়ের সঙ্গে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিল।

নির্ধারিত সময়ে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হন বর। পরে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছালে বর কনে রেখেই পালিয়ে যান।

তিনি বলেন, গণজমায়েত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান হোসেন, ইউপি সদস্য আজাহার হোসেন প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481