ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ছায়া সরকার গঠন করেছে সিপিবি-এম

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ

ষ্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেছেন, ‘আমরা ছায়া সরকার গঠনের কাজ শুরু করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই ছায়া সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তার বিস্তারিত প্রকাশ করা হবে।’

শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের বর্তমান সার্বিক পরিসংখ্যান বিচার বিশ্লেষণে করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বর্তমান সরকারের সীমাহীন লুটপাট চুরি জনগণের ওপর জুলুম নির্যাতনের কারণে জনগণ এ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

যেকোনো সময় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে তারা। তখন দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প থাকবে না।’

সিপিবি-এমের এ নেতা বলেন, ‘দুর্নীতি, লুটপাট, জুলুম-নির্যাতন, অর্থ পাচার ও জঙ্গি সম্পৃক্ততার কারণে ইতিমধ্যে দেশবাসী বিএনপি জোটকে প্রত্যাখ্যান করেছেন এবং আগামীতে এই মহাজোট সরকারকেও প্রত্যাখ্যান করতে পারে বলে আমরা মনে করছি।’

এম এ সামাদ বলেন, ‘তখন দেশ যেন নেতৃত্ব সংকটে না পড়ে এবং জনগণ যদি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (মার্কসবাদী) দেশ পরিচালনার দায়িত্ব দেন তখন যেন আমরা অপ্রস্তুত হয়ে না পড়ি এবং জনগণের দেয়া দায়িত্ব গ্রহণ করে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি, তার জন্যই আমরা ছায়া সরকার গঠন করে এখন থেকেই কাজ শুরু করছি।’

তিনি আরও বলেন, ‘এ ছায়া সরকারের বর্তমান কাজ হবে, এ করোনা বিপর্যয়ের সময় কীভাবে জনগণকে সহায়তা করতে পারি আর কীভাবেই সরকারের লুটপাট বন্ধ করা যায় এবং দেশের মেহনতি খেটে খাওয়া কৃষক শ্রমিক মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ছায়া সরকার গঠন করেছে সিপিবি-এম

আপডেট সময় ০৬:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০