ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভুয়া ফটো সাংবাদিকসহ সাতজনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বরিশাল প্রতিনিধি: করোনার বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর করা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরের সাগরদী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ী শওকতকে ৫ হাজার টাকা, সুজনকে ২ হাজার টাকা, আবু সুফিয়ানকে ১ হাজার টাকা ও আব্দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি টেলিভিশনের স্টিকার সম্বলিত একটি বাইকে তিনজন গাদাগাদি করে যাওয়ার সময় তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে সারওয়ার নামে ব্যক্তি নিজেকে একটি টেলিভিশনের ক্যামেরাম্যান হিসেবে পরিচয় দেন।

পরিচয়পত্র চাইলে তিনি তা দেখাতে না পারায় এবং সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তিনি ভুয়া পরিচয় দিচ্ছিলেন বলে নিশ্চিত হওয়ার পরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে রূপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় আনোয়ার নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা ও হেমায়েত নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভুয়া ফটো সাংবাদিকসহ সাতজনকে জরিমানা

আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০