ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে ডিবির ভুয়া সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে মাহবুব (৩৫) নামে ডিবির ভুয়া এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।

মাহবুব একই জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর-সুন্দরনগর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

তিনি জানান, সকালে বারঘরিয়া ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে মাহবুব সেখানে উপস্থিত হয়ে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাল বিতরণ তদারকি করতে থাকেন।

এসময় সেখানে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানের সন্দেহ হলে তাকে ইউপি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাহবুব অসলগ্ন কথাবার্তা বলেন।

পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মাহবুবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জিয়াউর রহমান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে ডিবির ভুয়া সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ

আপডেট সময় ০৫:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০