ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ওহিদুল ইসলাম সুমন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এমপি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ওহিদুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই উপজেলার নাগিরহাট গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, দুপুরে শৈলকুপা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সুমন।

পথে এমপি মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০