ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে ১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‍্যাবের মামলা

ইউপি সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেনকে আটক করেছে র‍্যাব

বরিশাল প্রতিনিধি :  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন ঘর থেকে জেলেদের জন্য বরাদ্দ ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাব-৮।

এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বাদি হয়ে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি জানান, ১৮৪ বস্তা চাল থানায় নিয়ে মাপার কাজ করা হচ্ছে, পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এর আগে জেলেদের ৪০ কেজির স্থলে ৩০ কেজি করে চাল দিয়ে ১০ কেজি করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নে অভিযান পরিচালনায় র‍্যাব-৮ এর সদস্যদের সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউপি সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হালদার পরিচালিত ভ্র্যাম্যমাণ আদালতে হাজির করা হলে, এক মাস করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

পরে রাতেই র‍্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান পরিচালনা করেন। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে ১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‍্যাবের মামলা

আপডেট সময় ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০